প্রতিষ্ঠানের ইতিহাস

সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কদমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। অত্র প্রতিষ্ঠানটি টাংগাইল জেলাধীন ধনবাড়ী উপজেলাস্থ বীরতারা ইউনিয়নের প্রসিদ্ধ কদমতলী গ্রামে অবস্থিত। ১৯৬৫খ্রি.এর শুরুর দিকে ইউনিয়নের জনগণকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে তৎকালীন চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হাকিম (মরহুম) এর সভাপতিত্বে আপামর জনগণ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। অত্র এলাকার জনগণের মেধা, শ্রম - ঘাম, অর্থ ও জমিজমা দান সহ সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে ০১.০১.১৯৬৬ খ্রি.বিদ্যালয়টি প্রথম স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠাকালীন সময় হতেই বিদ্যালয়টি ধনবাড়ী উপজেলার একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে লেখাপড়া,খেলাধূলা,সহপাঠক্রমিক কার্যাবলীতে বিদ্যালয়টি বিভিন্ন সময়ে ধনবাড়ী উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের সম্মাননা লাভ করেছে। অত্র এলাকার জনগণের চাহিদা, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করণ ও সময়ের সাথে তাল মিলিয়ে ২০২৩-২০২৪খ্রি. শিক্ষাবর্ষ হতে জনাব মুহাম্মদ আলী কিসলু (মরহুম) চেয়ারম্যানের সভাপতিত্বে বিদ্যালয়টি কদমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে উন্নীত হয়েছে।.....

বিস্তারিত

Our Teacher